Last Newse
....:::: # মতিঝিলে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ # চকবাজারে ৫২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। # প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়দানকারী দুই প্রতারক গ্রেপ্তার। # ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা SPC : গ্রেফতার ৬ .....::::: ★ AMnewse24 এর উদ্দেগে অনলাইনে একটি নতুন সেবা মূললক প্রতিষ্ঠান YouTube Subscribe and Real Sell Points এখান হতে ইউটিউব ভিউ/ সাসক্রাইব / লাইক/ কমেন্ট নিতে পারবেন। ১) 50 সাসক্রাইব 1.50$ (120 টাকা) মাত্র, 2) 100 সাসক্রাইব 3.00$ (240 টাকা) মাত্র। .....::::::::::..... ★ AMnewse24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে যানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম । আমাদের সাইটে আপনি আপনার কম্পানী বা প্রতিষ্ঠান বা ওএব সাইটের এড দিতে যোগাযোগ করুন। যোগাযোগঃ প্রচার সম্পাদক, মোবাইল নাম্বর 01517070337 অথবা ইমেইল mcti.gp01@gmail.com এর মাধ্যমে। ধন্যবাদ ।

রবিবার, ৫ মে, ২০১৯

বাজারে পাট পাতার চা, রপ্তানী হচ্ছে বিদেশেও



বাজারে নতুন এসেছে পাট পাতার চা। গত বছর পরীক্ষামূলকভাবে এটি বাজারে ছাড়া হয়েছে। এবার বাণিজ্যিকভাবে ছাড়া হয়েছে। একেবারেই নতুন এ পণ্যটির প্রতি ক্রেতাদের বেশ চাহিদা দেখা গেছে। এবারের বাণিজ্য মেলায় এটি বেশ বিক্রি হয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এটি বাজারজাত করেছে।



আর গবেষণা করে এ পাট পাতার চা উদ্ভাবন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট। প্রতি প্যাকেট পাট পাতার চা বিক্রি করা হচ্ছে ১০০ টাকা করে। রাজধানীর মতিঝিলে বিজেএমসির শোরুমে এ চা পাওয়া যাচ্ছে।



এদিকে বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পাট পাতার এ চা এখন রফতানি হচ্ছে। একই সঙ্গে প্রচলিত চায়ের বিকল্প হিসেবে পাট পাতার চায়ের চাহিদা এখন বাড়তে শুরু করেছে।



যেভাবে তৈরি করবেন : দুইভাবে পাট পাতার চা তৈরি করা যায়। কেটলি বা পাতিলে পানি গরম করে তার মধ্যে পাটের চা পাতা ঢেলে দিতে হবে। প্রতি এক কাপ চায়ের জন্য চা চামচের তিন ভাগের এক ভাগ পাতা লাগবে। ফুটন্ত পানি পাতা ঢেলে ২ থেকে ৩ মিনিট ফোটালেই তা চা হিসেবে পান করা যাবে।




এছাড়া পানি ফুটিয়ে কাপে ঢেলে এর মধ্যে চা চামচের তিন ভাগের এক ভাগ পাতা ভিজিয়ে রাখতে হবে ৪ থেকে ৫ মিনিট। এর পর চা হিসেবে পান করতে হবে। ডায়বেটিস না থাকলে এর সঙ্গে মধু মিশিয়ে পান করা বেশি স্বাস্থ্যকর।



উপকারিতা : গবেষকরা দেখেছেন পাট পাতার পানীয় ডায়বেটিক, ক্যান্সার, পেটের বিভিন্ন পীড়া, আলসার, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টরল নিয়ন্ত্রণ, লিভার সুস্থ রাখতে এবং কিডনির ক্ষয় রোধে কাজ করে। এছাড়া অন্যান্য রোগ প্রতিরোধেও পাট পাতার কোমল পানীয় ভূমিকা রাখে। এছাড়া পাট পাতার পানীয়র মধ্যে নানা ধরনের ভিটামিন রয়েছে। যেগুলো শরীরের বিভিন্ন উপকারে লাগে।



পাট পাতা থেকে যেভাবে চা পাতা: পাট চাষের পর পাট গাছ বড় হলে গাছের আগার দিকের কিছু স্বাস্থ্যকর পাতা ছিঁড়ে মেশিনে শুকিয়ে সেগুলো গুঁড়া করে চা পাতার উপযোগী করা হয়। পরে সেগুলো সুদৃশ্য প্যাকেটে ভর্তি করে বাজারজাত করা হয়। পাট মৌসুমের শুরু থেকে শেষ হওয়ার আগে এগুলো করা হয়। 

তথ্যসূত্র: যুগান্তর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিউ আপডেট

গুণ্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদি: তোপ মমতার

  পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ৩ এপ্রিল শনিবার এক জনসভায় তার এ স...

সকোল পোস্টগুলি পড়তে নিচে দেখুন