Last Newse
....:::: # মতিঝিলে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ # চকবাজারে ৫২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। # প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়দানকারী দুই প্রতারক গ্রেপ্তার। # ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা SPC : গ্রেফতার ৬ .....::::: ★ AMnewse24 এর উদ্দেগে অনলাইনে একটি নতুন সেবা মূললক প্রতিষ্ঠান YouTube Subscribe and Real Sell Points এখান হতে ইউটিউব ভিউ/ সাসক্রাইব / লাইক/ কমেন্ট নিতে পারবেন। ১) 50 সাসক্রাইব 1.50$ (120 টাকা) মাত্র, 2) 100 সাসক্রাইব 3.00$ (240 টাকা) মাত্র। .....::::::::::..... ★ AMnewse24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে যানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম । আমাদের সাইটে আপনি আপনার কম্পানী বা প্রতিষ্ঠান বা ওএব সাইটের এড দিতে যোগাযোগ করুন। যোগাযোগঃ প্রচার সম্পাদক, মোবাইল নাম্বর 01517070337 অথবা ইমেইল mcti.gp01@gmail.com এর মাধ্যমে। ধন্যবাদ ।

রবিবার, ৫ মে, ২০১৯

পাট ব্যবসায়ী ও চাষীরা আড়াই টাকা সুদের ঋণ পাবে!



পাট শিল্পের উন্নয়নের জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ১০ হাজার কোটি টাকার এ তহবিল থেকে সুদ ভর্তুকির পর আড়াই শতাংশ হারে ঋণ পাবেন পাট চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। গঠিত নীতিমালা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট শিল্পের উন্নয়নের জন্য ২ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের জন্য বিজেএমসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসানকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি চারটি সভার মাধ্যমে এ নীতিমালা প্রণয়ন করে।
নীতিমালায় বলা হয়েছে, যেহেতু এটি একটি বিশেষ তহবিল এবং প্রায় সংকটাপন্ন পাট খাতকে এগিয়ে নেওয়ার জন্য এটি প্রণয়ন করা হচ্ছে, সেহেতু বাংলাদেশ ব্যাংকের পরিচালন ব্যয় ২ শতাংশ এবং তফসিলি ব্যাংকের পরিচালন ব্যয় ৩ শতাংশসহ মোট সুদ ৫ শতাংশ সুদ হবে।
তবে এর অর্ধেক সুদ ভর্তুকি হিসাবে সরকারি তহবিল থেকে গ্রাহক পর্যায়ে পরিশোধ করা হবে। অর্থাত্ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা ব্যয়ের ১ শতাংশ এবং তফসিলি ব্যাংকের পরিচালনা ব্যয়ের ১ দশমিক ৫ শতাংশ সরকারি তহবিল থেকে সুদ ভর্তুকি হিসেবে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোকে প্রদান করা হবে। ফলে গ্রাহক পর্যায়ে আড়াই শতাংশ ঋণগ্রহীতা পরিশোধ করবে।
নীতিমালায় আরও বলা হয়, ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ী পরিমাণের জন্য অতিরিক্ত ৫ শতাংশ হারে সুদ আরোপ হবে। অতিরিক্ত অর্জিত এ সুদ বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের মধ্যে যথাক্রমে ২ এবং ৩ শতাংশ হারে বণ্টন হবে।
তথ্যসূত্র: ডেইলি ইত্তেফাক ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিউ আপডেট

গুণ্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদি: তোপ মমতার

  পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ৩ এপ্রিল শনিবার এক জনসভায় তার এ স...

সকোল পোস্টগুলি পড়তে নিচে দেখুন