Last Newse
....:::: # মতিঝিলে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ # চকবাজারে ৫২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। # প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়দানকারী দুই প্রতারক গ্রেপ্তার। # ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা SPC : গ্রেফতার ৬ .....::::: ★ AMnewse24 এর উদ্দেগে অনলাইনে একটি নতুন সেবা মূললক প্রতিষ্ঠান YouTube Subscribe and Real Sell Points এখান হতে ইউটিউব ভিউ/ সাসক্রাইব / লাইক/ কমেন্ট নিতে পারবেন। ১) 50 সাসক্রাইব 1.50$ (120 টাকা) মাত্র, 2) 100 সাসক্রাইব 3.00$ (240 টাকা) মাত্র। .....::::::::::..... ★ AMnewse24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে যানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম । আমাদের সাইটে আপনি আপনার কম্পানী বা প্রতিষ্ঠান বা ওএব সাইটের এড দিতে যোগাযোগ করুন। যোগাযোগঃ প্রচার সম্পাদক, মোবাইল নাম্বর 01517070337 অথবা ইমেইল mcti.gp01@gmail.com এর মাধ্যমে। ধন্যবাদ ।

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

জিপিএ ৫ পাইয়ে দেয়ার নামে প্রতারণা: শতাধিক ফেইসবুক আইডি চিহ্নিত

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাইয়ে দেয়ার নামে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। এরা ফল পরিবর্তনের নানা বিজ্ঞাপন দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, শতাধিক ফেইসবুক পেইজ এবং আইডি চিহ্নিত করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। ফল প্রকাশ হবে মে মাসে। এখন চলছে এইচএসসি পরীক্ষা।
এই দুই পরীক্ষার ফল পরিবর্তনের নামে প্রতারণায় নেমেছে কয়েকটি প্রতারক চক্র। তারা জিপিএ ফাইব পাইয়ে দেয়ার বিজ্ঞাপন দিচ্ছে সামিজিক যোগাযোগ মাধ্যমে। বিকাশে টাকা পাঠিয়ে দিলেই ফল পরিবর্তন করে দেয়া হবে এমন প্রতারণায় সক্রিয় এসএসসি-এইচএসসি কোয়েশ্চেন আউট নামক এই ফেইসবুক পেইজ।
শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষার ফল পরিবর্তনের কোন সুযোগই নেই। এমন জালিয়াতির সাথে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে।
আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক জিয়াউল হক বলেন, পরীক্ষা ফল পরিবর্তনের ক্ষমতা কারও নেই। এগুলো গুজব। আমরা এদের চিহ্নিত করছি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার সময় ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে চালাতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি সহযোগী অধ্যাপক মইনুল হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে সাথে সাথে আইডি ধরে যাতে চিহ্নিত করা যায় সেই ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
অভিভাবকরা বলছেন, এ ধরনের গুজবে শিক্ষার্থীদের মনোবল নষ্ট হয়। গুজব যাতে না ছড়াতে পারে সে জন্য কার্যকর ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছেন তারা।
এর আগেও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চলিয়ে তাদের খুব একটা দমানো যায়নি বলে মনে করেন অভিভাবকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিউ আপডেট

গুণ্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদি: তোপ মমতার

  পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ৩ এপ্রিল শনিবার এক জনসভায় তার এ স...

সকোল পোস্টগুলি পড়তে নিচে দেখুন