Last Newse
....:::: # মতিঝিলে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ # চকবাজারে ৫২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। # প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়দানকারী দুই প্রতারক গ্রেপ্তার। # ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা SPC : গ্রেফতার ৬ .....::::: ★ AMnewse24 এর উদ্দেগে অনলাইনে একটি নতুন সেবা মূললক প্রতিষ্ঠান YouTube Subscribe and Real Sell Points এখান হতে ইউটিউব ভিউ/ সাসক্রাইব / লাইক/ কমেন্ট নিতে পারবেন। ১) 50 সাসক্রাইব 1.50$ (120 টাকা) মাত্র, 2) 100 সাসক্রাইব 3.00$ (240 টাকা) মাত্র। .....::::::::::..... ★ AMnewse24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে যানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম । আমাদের সাইটে আপনি আপনার কম্পানী বা প্রতিষ্ঠান বা ওএব সাইটের এড দিতে যোগাযোগ করুন। যোগাযোগঃ প্রচার সম্পাদক, মোবাইল নাম্বর 01517070337 অথবা ইমেইল mcti.gp01@gmail.com এর মাধ্যমে। ধন্যবাদ ।

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

'দলের সিদ্ধান্তের বাইরেও শপথ নিতে বাধা নেই'

বিএনপির নির্বাচিত যারাই সংসদ সদস্যের শপথ নেবেন, তাদের সবাইকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেয়া হয়েছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিতে সাংবিধানিক কোনো বাধা নেই। দল বহিষ্কার করলেও বহাল থাকবে সংসদ সদস্য পদ।
একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হন আটজন।
তাদের মধ্যে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রথম জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে এমপির শপথ নেন ৭ মার্চ। এরপর ১ এপ্রিল শপথ নেন একই দলের আরেক নেতা মোক্কাবির খান। এ ঘটনার পরপরই দল থেকে তাদের বহিষ্কার করা হয়। তবে সংসদ সদস্য হিসেবে বহাল আছেন তারা।
একই পথে অনুসরন করে বৃহস্পতিবার সংসদমুখী হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আর মাত্র পাঁচজনের শপথ বাকি রয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দল বহিষ্কার করলেও বহাল থাকবে সংসদ সদস্য পদ। তবে কেউ নিজে থেকে দল থেকে পদত্যাগ করলে এমপি পদও হারাবেন। আবার সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলেও হারাতে হবে সংসদ সদস্যের পদ।
বিএনপি'র নির্বাচিতদের শপথের জন্য নির্ধারিত ৯০ দিনের সময় শেষ হচ্ছে সোমবার। ২৯ এপ্রিলের মধ্যে তারা শপথ না নিলে তাদের আসন শূন্য ঘোষণা হবে। তবে আরো সময় বাড়াতে স্পিকারের কাছে আবেদনের সুযোগ রয়েছে পাঁচজনের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিউ আপডেট

গুণ্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদি: তোপ মমতার

  পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ৩ এপ্রিল শনিবার এক জনসভায় তার এ স...

সকোল পোস্টগুলি পড়তে নিচে দেখুন