Last Newse
....:::: # মতিঝিলে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ # চকবাজারে ৫২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। # প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়দানকারী দুই প্রতারক গ্রেপ্তার। # ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা SPC : গ্রেফতার ৬ .....::::: ★ AMnewse24 এর উদ্দেগে অনলাইনে একটি নতুন সেবা মূললক প্রতিষ্ঠান YouTube Subscribe and Real Sell Points এখান হতে ইউটিউব ভিউ/ সাসক্রাইব / লাইক/ কমেন্ট নিতে পারবেন। ১) 50 সাসক্রাইব 1.50$ (120 টাকা) মাত্র, 2) 100 সাসক্রাইব 3.00$ (240 টাকা) মাত্র। .....::::::::::..... ★ AMnewse24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে যানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম । আমাদের সাইটে আপনি আপনার কম্পানী বা প্রতিষ্ঠান বা ওএব সাইটের এড দিতে যোগাযোগ করুন। যোগাযোগঃ প্রচার সম্পাদক, মোবাইল নাম্বর 01517070337 অথবা ইমেইল mcti.gp01@gmail.com এর মাধ্যমে। ধন্যবাদ ।

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের

চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্যবস্থাপত্র ছাড়াই এন্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে বুধবার রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যুক্তরাজ্যের এক পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশে এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের তথ্য আদালতে তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে এখন আর রোগ প্রতিরোধ করতে পারছে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তির পর মারা যাওয়া রোগির বেশিরভাগের মাত্রতিরিক্ত এন্টিবায়োটিক গ্রহণের প্রমাণ মিলেছে। পোল্ট্রিশিল্পে এন্টিবায়োটিকের ব্যবহারে মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন রিটকারী আইনজীবী। হাইকোর্টের আদেশকে স্বাগত জানিয়ে চিকিৎসকেরা বলছেন, এতে অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা কমবে। প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিকের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপরেও জোর দিচ্ছেন চিকিৎসকেরা।
 /এইচ.এ/
পোষ্টটি ইন্ডিপেনডেন্ট টিভি হতে কপিরাইট করা হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিউ আপডেট

গুণ্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদি: তোপ মমতার

  পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ৩ এপ্রিল শনিবার এক জনসভায় তার এ স...

সকোল পোস্টগুলি পড়তে নিচে দেখুন